1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টেকনাফে হোয়াইক্যংয়ে চেক প্রতারণা ও বসত-বাড়ি দখলের অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

টেকনাফে হোয়াইক্যংয়ে চেক প্রতারণা ও বসত-বাড়ি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিবেদকঃ টেকনাফ ১৮ মে (রবিবার) বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন নির্যাতনের বিষয়টি জানিয়েছেন জয়নাল উদ্দিন ও ইলিয়াস। এ দিকে গত-১৮ এপ্রিল ২০২৫ ইং তারিখ জয়নাল বাদী হয়ে টেকনাফ মডেল থানায় তিন জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, ১/ ফাতেমা, ২/ ইসমাইল ও ৩/ আব্দুল মজিদ।

অভিযোগ সুত্রে ও বাদী জয়নাল জানায়, বিবাদীরা দলবদ্ধ সন্ত্রাস, পরধনলোভী, ভূমিদস্যু, মাদককারবারী, উশৃংখল ও ঝগড়াটে প্রকৃতির লোক। তারা সকলে আমার পাড়া প্রতিবেশী। অভিযুক্ত বিবাদী ফাতেমা ও ইসমাইল আমার সহোদর ভাই-বোন এবং আব্দুল মজিদ আমার পিতা। ১ ও ৩নং বিবাদী মাদককারবার সহ নানা অপরাধের সহিত জড়িত। বিবাদীদের সহিত আমাদের যৌথভাবে নির্মিত পাকাবাড়ী ও বসত ভিটার জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে আমাকে বিভিন্ন প্রকার ক্ষতি করার জন্য সুযোগ খোঁজতে থাকে। যাহা প্রতিবেশী লোকজন সহ নিকট আত্মীয়স্বজনরা অবগত আছে।

উক্ত বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের জানাইলে তাতে ক্ষিপ্ত হয়ে  গত ১৭/০৩/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭টায় বিবাদীরা আমার ভাই মোহাম্মদ ইলিয়াছ কে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করিলে আইনকে সম্মান জানিয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।  পরবর্তীতে বিবাদীরা ভবিষ্যতে আমাদের কোনরুপ ক্ষতি বা ক্ষতিসাধনের চেষ্টা করিবেনা মর্মে প্রতিশ্রুতি প্রদান করিয়া ৩ পাতার লিখিত স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করে।

বিবাদীরা প্রতিশ্রুতি অমান্য করে প্রতিনিয়ত আমাদেরসহ নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।  অভিযোগ সুত্রে আরও জানায়, ১ ও ২নং বিবাদী প্রতিনিয়ত বসত ঘরে মাদক বেচা-বিক্রি ও মাদক সেবনের আড্ডা বসিয়ে পরিবার ও এলাকার পরিবেশ দূষিত করছে।

উক্ত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাইলে গত ৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৯:৩০ টায় বিবাদীরা আমাকে বটতলী বাজার জসিমের দোকানের সামনে  হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর ও  হত্যার চেষ্টা করে।  গত ২৮/০৪/২০২৪ ইং তারিখ বিবাদীদের সহিত বিরোধ নিষ্পত্তির লক্ষে্্য স্থানীয় ওয়ার্ড মেম্বারের অফিসের শালিস বৈঠক চলাকালে আমাদের উপর হামলা করে ইট, পাটকেল নিক্ষেপ করে হত্যার চেষ্টা সহ ইতিপূর্বেও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদেরকে একাধিকবার হত্যার চেষ্টা করে। যাহা প্রতিবেশী লোকজন ও স্থানীয় গণ্যমান্য লোকজন অবগত আছে।

বিবাদীরা প্রতিনিয়ত আমাদের হাতপা ভাঙ্গিয়া পঙ্গু করে  প্রাণে হত্যা করিবে মর্মে হুমকি প্রদান করছে। অভিযুক্ত ইসমাইল এর কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। যে কোন মূহুর্তে আমাদের উপর বড় ধরনের হামলা করতে পারে।

এবিষয়ে টেকনাফ উপজেলা সকল প্রশাসনের কাছে আমাদের জানের নিরাপত্তা চাই। এবিষয়ে অভিযুক্ত মো: ইসমাইল বলেন, এলাকার কিছু কুচক্রী মহলের ইন্দনে জয়নাল ও ইলিয়াস আমার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে । ১৯/০২/২০১৯ ইং তারিখ আমি আ:লীগে থাকাকালীন আমার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী বাহিনীরা। এর পর ১০/১০/২০১৯ ইংরেজি তারিখে উক্ত পদপদবী থেকে পদত্যাগ করি। জয়নাল ও ইলিয়াস প্রতিনিয়ত আামাকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট