1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ের বোদায় ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, আদালতে সোপর্দ  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

পঞ্চগড়ের বোদায় ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, আদালতে সোপর্দ 

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬ টায় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বোদা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট