1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নরসিংদীর রায়পুরে  রাজিব আহমেদ এর জমি দখলের অভিযোগ আলী আসগর মোল্লা বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রায়পুরা, নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদী রায়পুরা উপজেলার নিলক্ষা আতস আলী বাজারে জমি দখল নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জেলা পরিষদের সদস্য শওকত আলী মাস্টারের ছেলে নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য রাজীব আহমেদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন নিলক্ষা ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজগর মোল্লা ।

ভুক্তভোগী রাজীব আহমেদ জানান, জমিটির মালিকানা ও কাগজপত্র তার নামে বৈধ এবং তিনি মনির নামের একজনের কাছে জমি বিক্রি করেছেন। তবে আলী আজগর মোল্লা দাবি করছেন, তিনি রাজীবকে ৫০ লক্ষ টাকা দিয়ে জমিটি বন্ধ হিসাবে নিয়েছেন এবং সেই কারণেই সাইনবোর্ড লাগিয়ে জমি দখলে নিয়েছেন।

এদিকে মনির বলেন, তিনি বৈধভাবে জমি কিনেছেন কিন্তু আলী আজগর মোল্লা জোরপূর্বক দখল করেছেন। স্থানীয় বিএনপি নেতা রাজু আহমেদ বলেন, জমির বিষয়ে কোনো লিখিত প্রমাণ নেই এবং বিএনপির নাম ভাঙিয়ে দখলের অভিযোগ উঠেছে।

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরার এমপি প্রার্থী আশরাফ উদ্দিন বকুল জানান, দলীয় নাম ব্যবহার করে জমি দখলের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জমিটির মালিক হিসেবে রাজীব আহমেদের নাম উল্লেখ করেছে। আলী আজগর মোল্লা জমি বন্ধকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি করছেন এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট