1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি…………………….

নওগাঁর আত্রাইয়ে আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে গ্রেনেড হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার ২১ আগস্ট সকালে উপজেলা আ’লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে গ্রেনেড হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আজিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলা লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপসহ আ’লীগ পরিবারের সদস্যগণ বক্তব্য রাখেন।

 

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আইভি রহমানসহ ১৫ ও ২১ আগস্টে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেইসাথে ১৫ ও ২১ আগস্ট একই সুতোয় গাঁথা মর্মে শোক কে শক্তিতে পরিণত করে সোনার বাংলা গড়তে সকল প্রকার অপশক্তি রুখে দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট