1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে সেচ না দিয়ে বোরো ধান মেরে ফেলার অভিযোগ  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে সেচ না দিয়ে বোরো ধান মেরে ফেলার অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে বোরো জমিতে সেচ (পানি) না দিয়ে ধান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউপির গাংঘাটি আমিরপুর গ্রামের জমির মাঠে। এঘটনায় (১৪ই মে) বুধবার দুপুরে ভুক্তভোগী কৃষক কামারগাঁ ইউপির আমিরপুর গ্রামের মৃত যোতিন্দ্রনাথ প্রামানিকের পুত্র খগেন।

প্রামানিক বাদি হয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটর ডাংহাটি পশ্চিম পাড়া গ্রামের গনেশ মন্ডলের পুত্র খোকন মন্ডলের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কামারগাঁ ইউপির আমিরপুর মৌজায় জে-এল নং ২০৭, গভীর নলকূপের আওতায় ভুক্তভোগী কৃষক ১ বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেছেন। ১ বিঘা জমির জন্য তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছেন অপারেটর। সেচ চার্জ বেশী নেয়া হচ্ছে এমন কথা বলার কারণে অপারেটর ভুক্তভোগী ওই কৃষকের জমিতে গত ১৫ দিন ধরে সেচ (পানি) দিচ্ছেন না। ফলে, ফেটে গেছে জমি মরে গেছে জমির ধান।

বুধবার দুপুরে সরেজমিন ওই জমিতে গিয়ে দেয়া গেছে, সেচ (পানি)  না দেয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে একই সাথে ধানের গাছের (গোড়া থেকে আগা) পাতা পর্যন্ত মরে পাওয়ার পাশাপাশি পাতা লাল রং ধারন করেছে। ফলে, ওই ধান গুলো আর হবে না, (অল্প কয়েকদিনের মধ্যেই শীষ বের হতো)। পার্শ্বের সব গুলো জমিতে পানি রয়েছে সেই ধান গুলোর শীষ বের হতে শুরু করেছে। কিন্তু পানি সেচ না দেয়ায় বর্গাচাষী অসহায় কৃষক খগেনের জমির দান গুলো আর হবে না। ফলে, কৃষক খগেনের প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শি এলাকার কৃষকরা বলেন, অপারেটরের চাহিদামত টাকা দেয়ার বিষয়ে কেউ মুখ খুললেই সেচ ( পানি)  না দিয়ে জমির ফসল নষ্ট করে দেন অপারেটর খোকন। অপারেটর এমন ঘটনা বেশ কয়েকজনের সাথে ঘটিয়েছেন বলেও নাম প্রকাশ না করার সর্তে জানান এলাকার কৃষকরা।

এবিষয়ে যোগাযোগ করা হলে অপারেটর খগেন মন্ডল বলেন, খোকনের কাছে আলু চাষের সময়ের টাকা পাওয়া যাবে, সেই টাকা না দেয়ায় তার জমিতে (পানি)  সেচ দেয়া বন্ধ করা হয়েছে বরে জানান তিনি।  তবে, ভুক্তভোগী কৃষক খোকন বলেন, আমার কাছে কোন টাকা পাবে না, আমি বোরো চাষের সেচ চার্জ বেশী হচ্ছে শুধু মাত্র এমন কথা বলার কারণে হঠাৎ করে আমার জমিতে সেচ পানি দেয়া বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, আমার জমিতে সেচ পানি না দেয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে, মরে গেছে জমির ধান। ফলে,  তার প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে।  তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, বিষয়টি জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট