1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে এজেড মিজান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

পত্নীতলায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে এজেড মিজান

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ দেশের বিভিন্ন এলাকার সাথে  তীব্র তাপপ্রবাহে পুড়ছে নওগাঁর পত্নীতলা উপজেলা ,তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী নিম্ন আয়ের মানুষেরা । তাই এই গরমে একটু স্বস্তি দিতে “রক্তদান মানব কল্যাণ সংস্থা” এর আয়োজনে  তীব্র তাপদাহে তৃষ্ণার্ত  শ্রমিক মজুর এবং পথচারী বিভিন্ন শ্রেণী পেশার  পিপাসার্ত মানুষের মধ্যে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও স্যালাইন মিশ্রিত) বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে  সহকর্মীদের সাথে নিয়ে শরবত বিতরণ করেন রক্তদান মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান।  এসময় কৃষি শ্রমিক, রাজমিস্ত্রি, রিক্সা চালক, অটো চালক  সিএনজি চালক  পথচারীসহ মোট ১ হাজার মানুষের মাঝে শরবত ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।

শরবত বিতরণকালে এ জেড মিজান  বলেন,তীব্র গরম আমরা যারা বাসায় থাকছি তারাই অ সস্তিতে ভোগছি এই পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষগুলো বেকায়দায়। তীব্র রোদ গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে  তারা ঘরের বাহিরে এসেছে এই খড়ায় তারা খুব পিপাসিত। সবাই এগিয়ে আসুন মেহনতী শ্রমজীবি মানুষের পাশে দাড়ান। তাদের শ্রমে ঘামেই তো দেশের উন্নয়ন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট