1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটি কাটার গর্তে গোসল করতে নেমে প্রাণ হারাল শাওন নামের এক কিশোর

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  গাইবান্ধা প্রতিনিধি  ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইট ভাটায় মাটি সরবরাহের জন্য পুকুরে খনন করা গর্তের পানিতে গোসল করতে নেমে প্রাণ হারাল শাওন মিয়া নামে এক কিশোর। এঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। রবিবার (১১ মে) বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি সরোবর পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া (১৬) গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সোনারপাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলা জুড়ে আইন বহির্ভূতভাবে গড়ে উঠা বিভিন্ন ইট ভাটায় মাটি সরবরাহের জন্য দীর্ঘদিন ধরে সরোবর পুকুরে খনন করা গর্ত বৃষ্টির পানি ভরে থাকে। ওই গর্তে শাওন মিয়া গোসল করতে নেমে ডুবে গেলে তার সাথে থাকা সহযোগীরা শাওনের বাড়িতে খবর দেয়। পরে শাওনের মা-সহ এলাকার লোকজন এসে গর্তের পানিতে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে। সরোবরে পুকুরে সমতল ও অগভীর গর্ত ভেবে কিশোর শাওন না বুঝে গোসল করতে নামলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় পুকুর মালিককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। নিহত শাওনের মা খালেদা জানান, সরোবর পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায়। আজ আমার ছেলে গোসল করতে গিয়ে সেই গর্তের পানিতে ডুবে মারা গেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট