1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

উত্তরায় সাংবাদিক কে অপহরণের ঘটনায় ১ নারী গ্রেফতার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর উত্তরা এলাকা থেকে জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আবু হাসানকে অপহরণের ঘটনায় ফোন করে ডেকে আনা সেই নারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ ই মে) দুপুরে টঙ্গী থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত নারী নাম রেবেয়া আক্তার রিতা(৩১)। সে বর্তমানে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মোঃ রতন মিয়ার মেয়ে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায় গত ২৭ শে এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৮.৩০ মিনিটের সময় একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। পরে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইচ মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন লোক তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে পালিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার দিলে তার চিৎকার শুনে পুলিশ ও জনগণ এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এসময় ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-৭২ তারিখ ২৮ শে এপ্রিল ২০২৫ ইং, ধারা-১৪৩,৩২৩,৩৬৫,৩৭৯ ও ৩৪ পেনাল কোড ১৮৬০। এই মামলায় এ পর্যন্ত সর্ব মোট ১ জন নারী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আমাদের সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা) স্যারের সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে রেবেয়া আক্তার রিতা নামে এক নারীকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। ঐ নারী অপহরণ মামলার এজাহার নামীয় আসামী, ঐ নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য আমাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে। বাকি আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট