1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহীর তানোরে অসহায় কৃষকের জমি জবরদখল, ইউএনও’র নিকট অভিযোগ 

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                 রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আব্দিপুর মাঠে অসহায় কৃষকের প্রায় ৪ বিঘা ফসলি জমি জবরদখল ও ফসল কেটে নেয়ার অভিযোগ উঠেছে।এদিকে জিবীকা নির্বাহের একমাত্র সম্বল হারিয়ে কৃষক আনছার আলী রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। এঘটনায় ইউপির কচুয়া গ্রামের কৃষক আনছার আলী (৬০) বাদি হয়ে একই গ্রামের মৃত নহির মন্ডলের পুত্র খোকা (৫৮) সহ ৭জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, কামারগাঁ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রয়াত আবুল হোসেন ধলুর পুত্র যুবলীগ নেতা রিমন আলীর নেতৃত্বে তার লোকজন এসব জমি জবরদখল করেছেন। এদিকে ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়েছে ,নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি (জেল নম্বর-২০৬,মৌজা-আব্দিপুর, শ্রেণী-ধানী, জমির পরিমান ৪ বিঘা ৮ শতক) তিনি তার পিতার ওয়ারিশ সূত্রে এবং ক্রয়সুত্রে এসব সম্পত্তি প্রায় ৩০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।এমনকি ভুক্তভোগীর নামে এসব সম্পত্তির খাজনা-খারিজ ও ভুমি উন্নয়ন কর পরিশোধ চলমান রয়েছে। কিন্ত্ত বিবাদীগণ এসব সম্পত্তি জবর দখলে নিতে দীর্ঘদিন যাবত নানামুখী  অপতৎপরতা করে আসছে। এমনকি বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।No description available.

ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, সম্পত্তি জবরদখলে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা ছাড়া করার হুমকি দেয়া হচ্ছে। সম্প্রতি বিবাদীগণ তার চার বিঘা জমির বোরো ফসল (ধান) জোরপুর্বক কেটে নিয়েছে।এনিয়ে বিবাদমান দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী এবিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,অভিযোগ পাওয়া গেছে,এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।

এবিষয়ে আনছার আলী বলেন,তার সম্পত্তি বিবাদীরা জোরপূর্বক দখল ও ফসল কেটে নিয়েছেন। তিনি অভিযোগ করায় এখন বিবাদীরা তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।

এবিষয়ে জানতে চাইলে খোকা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা তাদের জমির ধান কেটেছেন। কিন্ত্ত আনছার আলী দীর্ঘদিন যাবত তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তিনি বলেন,তাদের পক্ষে আদালতের রায় রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট