1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট, থানায় তিন সাংবাদিকের এজাহার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ                                                                  ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় তিন সাংবাদিক পৃথক তিনটি এজাহার দায়ের করেছেন। এজাহার দায়ের করা সাংবাদিকরা হলেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি বুলবুল আহম্মেদ, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাদল হোসেন।

পীরগঞ্জ থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়াস্থ গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানায় (নিবন্ধন নম্বর: ২৭৮/২০১১) দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত একটি  প্রতিবেদন সম্প্রতি পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা গণমাধ্যমে প্রকাশ করেন। এ নিয়ে ক্ষুব্ধ হন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত এম এ গফফারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানা। ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে ‘পরশপাথর’ নামের একটি পেইজ থেকে “চাঁদাবাজ মুক্ত হোক পীরগঞ্জ প্রেসক্লাব” লেখা সম্বলিত একটি  ফেস্টুন পোস্ট করেন। ঘটনাটি ঘটেছে গত ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

পীরগঞ্জ প্রেসক্লাবে অবস্থানকালে সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকরা পোস্টটি দেখতে পান এবং সাথে সাথে প্রেসক্লাবের অন্যান্য সদস্যদেরও বিষয়টি অবহিত করেন। পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা বলেন, ওই ফেসবুক পেইজে সোহেল রানার ব্যক্তিগত ছবি ও হোয়াটসঅ্যাপ নম্বর স্পষ্টভাবে দৃশ্যমান, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে পেইজটি সোহেল রানা পরিচালনা করছেন। ঘটনার পরপরই পীরগঞ্জ প্রেসক্লাবে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, এই মানহানিকর পোস্টের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নসরতে খোদা রানা তাঁর এজাহারে উল্লেখ করেন, “সোহেল রানা এই পোস্টের মাধ্যমে পুরো পীরগঞ্জের সাংবাদিক সমাজের সম্মান ক্ষুন্ন করেছেন। এটি শুধু প্রেসক্লাব নয়, সাংবাদিকতার পেশাকেই প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”Open photo

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন,  সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে। থানায় এজাহার দেওয়া হয়েছে। এবিষয়ে রংপুর সাইবার ক্রাইম ট্রাইবুনালেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানায়, এজাহার পেয়েছি। বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে। এ

জাহার দায়েরের বিষয়টি জানতে পেরে অভিযুক্ত সোহেল রানা ৫ মে ওই ফেসবুক পেইজ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ৫ মে দুপুরে হোয়াটস অ্যাপে ফোন দিয়ে ওই পোষ্টের জন্য পীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ পীরগঞ্জের সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত পীরগঞ্জ প্রেসক্লাব এ অঞ্চলের সাংবাদিকদের অন্যতম পুরনো ও সুনামধন্য সংগঠন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট