1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিদ্ধিরগঞ্জে বাড়ি ও স্কুল দখলের চেষ্টা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

সিদ্ধিরগঞ্জে বাড়ি ও স্কুল দখলের চেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় বাড়ি ও আল-হেরা ইন্টারন্যাশনাল হাই স্কুল দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা। এ নিয়ে আব্দুল্লাহ্ আল মামুন নামে এক বিএনপি নেতা অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি ও আল-হেরা ইন্টাঃ হাই স্কুল প্রতিষ্ঠা করে এবং সুখে শান্তিতে বসবাস করছেন আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন। বাড়ির ভূমির তফসিল ৪নং সিদ্ধিরগঞ্জ মৌজা স্থিত, দাগ নং এসএ ও সিএস ৩১৩৪, আরএস ৬৭২০, ৬৭২১, ৬৭১৯, ৬৭১৮ পরিমাণ ৯৫ শতাংশ। যাহার উত্তরে-পুকুর, দক্ষিণে- রাস্তা, পূর্বে- পুকুর, পশ্চিমে- ইমান আলী গং।

ইতিমধ্যে কিছু দুস্কৃতিকারী লোক বাড়ি ও স্কুল বেদখল করার পায়তারা করায় একটি মামলা করেন তিনি। যার নাম্বার ১৮২/২০১২ এতে মাননীয় আদালত স্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রী জারি করেন। এরপরেও সন্ত্রাসীরা বাড়ি বেদখল করার উদ্দেশ্যে হুমকি ধমকি দিচ্ছে।

তিনি অভিযোগে উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া মার্কেট এলাকার মোহাম্মদ আলী (৩০), মোঃ শরিফ, মোঃ আল-আমিন, কদমতলী আদমজীনগর এলাকার আব্দুল আজিজ, আব্দুল সালাম, মোঃ মামুন, ফাতেমা’সহ ১০-১২জন ভূমিদস্যু সন্ত্রাসী প্রকৃতির লোক রোববার (৪ এপ্রিল) বেলা ২টার দিকে বাড়ির ওয়াল করা বাউন্ডারি এবং ভিতরের গাছ-পালা কেটে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন সয়ম চাঁদা দাবি করে। অনধিকার ভাবে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সর্তেও হুমকি ধমকি দিয়ে আসছে। যে কোন সময় আমাদের ঐখানে স্কুলের ছাত্র-ছাত্রী, ভাড়াটিয়াদের এবং আমাদের বড় ধরনের ক্ষতি করিতে পারে বলে দাবি করেন আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট