1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীতে ড্রিম হলিডে ওয়াটার পার্কের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

নরসিংদীতে ড্রিম হলিডে ওয়াটার পার্কের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:

ড্রিম হলিডে ওয়াটার পার্কের পানিতে একটি বাচ্চা ছেলে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তার স্বজনরা বাচ্চাটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে অনেকেই ফেসবুকে বিভিন্ন পোস্টে ঘটনা জানতে চেয়েছেন।

গাজীপুরের একটি স্কুল থেকে প্রায় দেড় শতাধিক বাচ্চা ও অভিভাবকরা আজ ড্রিম হলিডে পার্কে ঘুরতে আসেন। ঘটনা সময় কিছুটা মানসিক ভারসাম্যহীন বাচ্চার বাবা ওয়াটার পার্কের উপরে বসা ছিল। বাচ্চার চাচার সাথে মা পানিতে নেমে ছিলেন। ঘটনার সময় বাচ্চার মা ও চাচা পাশেই ছিলেন এরই মধ্যে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে কোলে তুলে নেন। বাচ্চাটির অসুস্থ হওয়ার স্থান থেকে ৫ /৭ ফিট অদূরে ছিল তার মা ও চাচা। ঘটনার পর তার মা চাচা, চাচি, তাকে হাসপাতালে নিয়ে যান। যে স্থানটিতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে ওই স্থানে পানির গভীরতা দেড় থেক দুই ফিট।

শিশু বাচ্চাটির অকাল মৃত্যুতে পার্ক কর্তৃপক্ষ সমবেদনা জ্ঞাপন করেন। তবে অভিভাবকরা মরদেহটি তাৎক্ষণিক সদর হাসপাতাল থেকে গাজীপুর নিয়ে যান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট