1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ                                                                                 “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে । দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘা উপজেলা কমিটি এর আয়োজন করে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ১০.৩০ মিনিটে বাঘা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি পিএফজি এম্বাসেডর মোঃ সুরুজ্জামানের সভাপতিত্বে ও পিএফজি সদস্য অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ধর্ম কখনো সংঘাতের কারণ হতে পারে না। শান্তি, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ধর্মগুলোর মূল শিক্ষা।” তারা আরও বলেন, “সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে, তাহলেই সংঘাত নয়, শান্তির বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কমৃকর্তা নাসরীন আক্তার, দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহীর এরিয়া কো-অর্ডিনেটর এমএম শফিকুর রহমান , রোকনুজ্জামান আহমেদ ফিল্ড কোর্ডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, হেলাল উদ্দিন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সভাপতি বাঘা পৌর জামায়াত, রানু আক্তারী এম্বাসেডর পিএফজি, আমিরুল ইসলাম এম্বাসেডর পিএফজি, উত্তম কুমার কোর্ডিনেটর পিএফজি বাঘা, কামাল হোসেন সভাপতি বাঘা পৌর বিএনপি, মোছা: সেলিনা আক্তার শাপলা মহিলা সভা নেত্রী বাঘা উপজেলা বিএনপি, নীরেন্দ্রনাথ সরকার, ড. আব্দুস সালাম, বেনজির আহমেদ,সাংবাদিক আব্দুল লতিফ মিঞাসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট