1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় উপজেলা বিএনপির নতুন কমিটিকে ইউনিয়ন বিএনপি'র সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

পত্নীতলায় উপজেলা বিএনপির নতুন কমিটিকে ইউনিয়ন বিএনপি’র সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে কৃষ্ণপুর কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ -২ (পত্নীতলা – ধামইরহাট আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পত্নীতলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক আক্কাস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।Open photo

এ সময় পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোকছেদুল হক সিরি , সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক,  সাংগঠনিক সম্পাদক ১ নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ২ রমজান আলী ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল পত্নীতলা থানা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে তারা  নির্বাচিত হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট