1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ওমানে মার্কিন-ইরানি আলোচনার ফলাফল ভরসাযোগ্য: রাশিয়ান কূটনীতিক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

ওমানে মার্কিন-ইরানি আলোচনার ফলাফল ভরসাযোগ্য: রাশিয়ান কূটনীতিক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক: ভিয়েনা-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোয় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ওমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার মার্কিন-ইরান আলোচনার ফলাফল ইতিবাচক এবং এতে ভরসা করা যায়।

বার্লিন থেকে তাস এ খবর জানায়।

তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘ওমানে আজকের বৈঠকের ফলাফল সম্পর্কে ইরানি ও আমেরিকান উভয়ই আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে বর্ণনা করেছেন। এতে ভরসা করা যায়।’

শনিবার, ইরানের পরমাণু কর্মসূচির আশেপাশের পরিস্থিতি সমাধানের লক্ষ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে পরোক্ষ আলোচনার আয়োজন করেছে ওমান। আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন বিশেষ দূত স্টিভ উইটকফ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  বৈঠকটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ওমানে পুনরায় আলোচনা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট