1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক: বাংলাদেশি হজযাত্রীদের প্রথম দলটি এ বছর সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হজ ভিসা প্রক্রিয়াকরণ কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা ২৯ এপ্রিল থেকে ফ্লাইট সময়সূচী অনুসারে হজের জন্য সৌদি আরবে সফর শুরু করবেন।’

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫ হাজার ২০০ হজযাত্রীর ভ্রমণ আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং আরও ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারি উদ্যোগে ৭৫৩টি স্থানীয় সংস্থার মাধ্যমে নিবন্ধন করেছেন।

উপদেষ্টা আরো বলেন, এই সংস্থাগুলোর বেশিরভাগই মূলত সাব-এজেন্ট হিসেবে কাজ করছে এবং ৭০টি সংস্থার সরকারি ব্যবস্থাপনায় ও কঠোর তদারকিতে হজের জন্য সৌদি আরবে ভ্রমণ করবে।

তিনি বলেন, সৌদি সরকার এর আগেও এজেন্টদের মিনা ও আরাফাতে পরিবহন ও ক্যাটারিং পরিষেবার যথাযথ ব্যবস্থাপনা ও বিশেষ করে হজযাত্রীদের তাঁবুতে থাকা নিশ্চিত করতে বলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট