1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরের বদরগঞ্জে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২   - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রংপুরের বদরগঞ্জে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। (৭ এপ্রিল)সোমবার সকালে নিহত বিএনপি কর্মী লাভলু সরকারের ছেলে রায়হান কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক ওরফে মানিক (৫০), তাঁর ছেলে তানভীর আহম্মেদ ওরফে তমাল (৩২), বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সারোয়ার জাহান ওরফে মানিকসহ (৫৫) ১২ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের রাজারামপুর পাইটকাপাড়া গ্রামের মো. মোরসালিন (৩১) ও বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ী চাঁদকুঠিরডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান মন্ডল ওরফে হৃদয় (১৯)। গতকাল রাতে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বদরগঞ্জ শহীদ মিনারের পাশে ইসতিয়াক হোসেনের একটি দোকানঘর রয়েছে। জাহিদুল হক নামের এক ব্যক্তি দোকানটি ভাড়া নিয়ে সেখানে ঢেউটিনের ব্যবসা করে আসছিলেন।

এই দোকানকে কেন্দ্র করে ইসতিয়াক হোসেনের সঙ্গে ভাড়াটে জাহিদুল হকের লোকজনের মধ্যে ৪ এপ্রিল পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর দোকানটি তালাবদ্ধ ছিল। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির সক্রিয় কর্মী লাভলু সরকারকে সঙ্গে নিয়ে ইসতিয়াক বাবু শহীদ মিনারের পাশে যান। তখন আসামিরা ছোরা, রামদা, হাসুয়া, চাপাতি ও লোহার রড নিয়ে অতর্কিত তাঁদের ওপর হামলা করেন। এতে মাথায় ছুরিকাঘাতে লাভলু সরকার মারা যান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ওই হত্যা মামলায় গ্রেপ্তার মোরসালিন এজাহারনামীয় আসামি এবং হাবিবুর রহমান মন্ডলকে ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।  #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট