1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা -অধ্যাপক মামুন মাহমুদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর

প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা -অধ্যাপক মামুন মাহমুদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই। সমাজের যারা দানশীল ও স্বচ্ছল ব্যক্তি আছেন, দরিদ্রদের সাহায্যে তাদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা।

বুধবার (২৬ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পাইনাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক গাজী মনির হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষের পাশে থাকতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন নুরু, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মুয়াজ হোসেন মানিক, এনামুল হক পিন্টু, জসিম উদ্দিন, সাকের আহমেদ সোহান, সেলিম, জাবেদ, মাহাবুর রহমান মিলন, গাজী সোহান, আরিফ উল্লাহ, আবু নাইম মন্টু, আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট