1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লঞ্চের সাথে সংঘর্ষে মাছ ধরা জেলের নৌকাডুবি,  শিশু নিখোঁজ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

লঞ্চের সাথে সংঘর্ষে মাছ ধরা জেলের নৌকাডুবি,  শিশু নিখোঁজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় ১৮ মার্চ মঙ্গলবার সকাল ছয়টায় সুগন্ধা নদীতে মাছ ধরা নৌকার সাথে ঢাকা থেকে বরগুনা গামী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে লঞ্চের ধাক্কায় তৎক্ষনাৎ নৌকাটি দিখন্ডিত হয়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক নিঁখোজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়টার দিকে নদীতে মাছ ধরা নৌকায় প্রতিবেশী হাওলাদার এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলো শিশু রায়হান মল্লিক । জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী এক লঞ্চের সাথে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে সাতরে অন্য নৌকায় উঠতে পারলেও সেই শিশুটি নদীতে নিখোঁজ হয়ে যায়।

সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট শিশুটির সন্ধানে কাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট