1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা  বাঘায় শয়ন কক্ষ থেকে নিঃসন্তান দম্পতির লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের    তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী

পলাশে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ, নরসিংদী: নরসিংদীর পলাশে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মো. মিহাদ ইসলাম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আসাদ (১৭) নামে আরেক কিশোর। শুক্রবার বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টুরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মিহাদ মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ ৪ বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসে। এ সময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে।গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়।

এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর কিশোর আসাদের কোনো সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়।

শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান করা হবে। পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিল। সাতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট