1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁদা না পাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঁদাবাজদের মানবন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

চাঁদা না পাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঁদাবাজদের মানবন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মুন্না খান,সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ডেভেলপারর্স কোম্পানীর কেয়ারটেকারের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্রের সদস্যরা। অভিযোগ উঠেছে তাঁদের দাবিকৃত চঁাদা না দেয়ায় ওই কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণ নাশের হুমকিও দিয়েছেন ওই চাঁদাবাজচক্র।

এদিকে তাদের চাঁদাবাজির ঘটনা দামাচাপা দিতে উক্ত কোম্পানীর বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষ ও মাদক ব্যবসায়ীদের দিয়ে মানববন্ধনও করেছেন তারা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় কোম্পানীর সহকারী প্রসাশনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, সানারপাড় এলাকার মৃত: সাদেক মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৫), আল ইসলাম (৩০), মৃত: সাহাবুদ্দিনের ছেলে ইমরান (২৫), তার স্ত্রী আনোয়ারা (৪৫), মৃত: সাবেদ আলীর ছেলে আলী (২৮)। অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অবস্থিত সাজু ডেভেলপারর্স কোম্পানী লিমিটেডের মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী, চঁাদাবাজ ও মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন, আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র ওই কোম্পানী থেকে ত্রিশ লাখ টাকা চঁাদা দাবি করেন। তাদের দাবিকৃত চঁাদা না পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই কোম্পানীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এসময় ওই কোম্পানীর বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলে ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে গুরুতর আহত করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয় গত বছরের ১৭ আগষ্ট উল্লেখিত অভিযুক্তরা চঁাদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান, আনোয়ারা বেগম, আলী হোসেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাদাবাজ হিসেবে সুপরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু মুঠোফোনে সাংবাদিকদের জানান, আমি বিডিডিএল কোম্পানীর কাছ থেকে জায়গাটি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছি। অভিযুক্তরা বারবার আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে আমাদের মালিকানাধীন জমির রাস্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাঁদা দাবির বিষয়ে ওই কোম্পানীর এক কর্মকর্তা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট