1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা

আত্রাইয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়ন বিএনপি’র  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) সমসপারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনে এমপি পদপ্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব শেখ রেজাউল ইসলাম রেজু।

বিশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন,” ইফতার ও দোয়া মাহফিলের  মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।”এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ আলম,পাচুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নিয়ামত আলী বাবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,বিএনপি নেতা আশরাফ আলী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপ’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট