1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় মুখে কালো টেপ লেগে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

পত্নীতলায় মুখে কালো টেপ লেগে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মুখে কালো টেপ লেগে ধর্ষকদের বিচারে দাবিতে নিরব প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রবিবার( ৯ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বেসরকারি সংস্থা হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে নজিপুর পৌর শহরের ফুলকুঁড়ি স্কুলের সামনের রোডে মুখে কালো টেপ লাগিয়ে ধর্ষকের বিচারের দাবিতে নিরব প্রতিবাদ করেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মাগুড়ার ৮ বছরের শিশু আছিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষিত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালের বেডে। এ ঘটনায় সারাদের মানুষ কেঁদেছে। ধর্ষণের ক্রমাগত বিচারহীনতার সংস্কৃতি নারী ও কন্যাশিশুরা অনিরাপদ হয়ে পরছে। আন্তর্জাতিক নারি দিবসেও সারা দেশে অনেক নারী ও কন্যা শিশু ধর্ষণের খবর পাওয়া যায়। এই পাশবিকতায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতেমানববন্ধন করেন তারা।

এ সময় ধর্ষণ ও যৌন নিপীড়নবিরোধী নানা প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে । যত দ্রুত সম্ভব সকল অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে বাংলাদেশ ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হবে। আমরা চাই না আর কোনো নারী এইভাবে জঘন্য নির্যাতনের শিকার হোক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট