1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, চলতি মৌসুমে সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি কলেজ রোডের কাজ দ্রুত শুরু, ফরমালিন ও পুশমুক্ত চিংড়ি উৎপাদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদারকরণ, লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিকগুলো বন্ধ করা, জেলার চিকিৎসা সেবার মান উন্নয়ন, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আর তৎপর হওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রোববার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. ফাহিম কায়সার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন মো. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, বিশ্বজিৎ সাধু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট