1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরের বদরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রংপুরের বদরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর দাফন কার্য সম্পন্ন করা হয়।(৮ মার্চ ) শনিবার দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়ন পরিষদ তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকেন্দার আলী তার স্মরণে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়। রংপুর রেঞ্জের এস আই মোস্তাক নেতৃত্বে এ গার্ড অব অনার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বদরগঞ্জ থানার অফিসার এ.কে.এম.আতিকর রহমান, বদরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার হাবলু, বদরগঞ্জ উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সরকার, পরিতোষ চক্রবর্তী,আনিচ মন্ডল প্রমূখ।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ৭মার্চ শুক্রবার দিবাগত রাত ৯.২০মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দির্ঘদিন ধরে নানা অসুখে ভোগছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৫বছর।

তিনি স্ত্রী সন্তান সহ অগণিত বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষি সুভাকাঙ্ক্ষী রেখে পরপারের সারা দিলেন। ব্যাক্তি জীবণে বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী দীর্ঘদিন রাজনৈতিক সাথে জড়িত ছিলেন। তিনি দুই বার লোহানী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।তার মৃত্যুতে লোহানী পাড়া ইউনিয়ন সহ গোটা বদরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।   #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট