1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

ডিসেম্বর নয় জুন-জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব : রিজভী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
নির্বাচন কমিশন যদি সঠিক ভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। আজ শুক্রবার রাজশাহী মহানগরীর ভুবন মোহন পার্কে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আইনশৃংখলা বাহিনীর গুলিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আহত ও শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন,বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, অন্তর্র্বতীকালীন সরকারকে আমরা তত্ত¡াবধায়ক সরকার মনে করি, আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দিবেন। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। ভারত বাংলাদেশের বিষয়ে আমেরিকার সাথে আলোচনা করছে। বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন? ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমন্ত ভারত-বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশীদের পাখির মতো গুলি করে মারলেও হাসিনা সরকার নিরব থাকতেও পররাষ্ট্রনীতি মাথা নত করে চলতো। ভারত মনে করত হাসিনা তাদের একজন বিশ্বস্ত, অনুগত।

তিনি বলেন, শেখ হাসিনা ছিল দস্যু দলের সর্দারনি। যখন যা ইচ্ছে করেছে। ছাত্র ছাত্রীদের হত্যা করে রক্তাক্ত করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, ভারত তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। যেই যাই বলুক না কেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এবং সরকারের সদিচ্ছা থাকলে যথাসময়ে নির্বাচন সম্ভব হলেও মন্তব্য করেন বিএনপি নেতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার-এর সভাপতি আতিকুর রহমান রুমন। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন। উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা আবুল কাশেম, মোস্তফা-ই-জামান সেলিম, আশরাফ উদ্দিন বকুল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈসা প্রমুখ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট