1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার জড়িত সন্দেহে   সৎভাই গ্রেফতার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উপজেলার ৫ নং সৈয়দপুর  ইউনিয়ন ইনুয়া এলাকায়  ভুট্টাক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ওই শিশুর সৎভাই লাইস (১৪) কে আটক করেছে পুলিশ। সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে।

সিয়ামের মা সানু আক্তার জানায়, বৃহস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যান তিনি। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই । অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে তার সৎভাই লাইসকে জিজ্ঞাসা করলে লাইস জানায় সিয়ামকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে সে।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সৎভাইকে আটক করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট