1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাসিকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের ট্রেনিং রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

সভায় নারী ও বালিকার কল্যাণ, ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন কমিউনিটি ডেভেলপমেন্ট শাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কমিউনিটি হাউজিং ফান্ড হতে ৩১৭টি পরিবারকে গৃহ নির্মাণে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। নতুন গৃহ নির্মাণ ও পুরাতন বাড়ী সংস্কারে সহায়তা প্রদান করা হয়। শিক্ষা, ব্যবসা, পুষ্টি সহায়তা বাবদ  অনুদান প্রদান করা হয়। নগরীতে বিভিন্ন  ওয়ার্ডে  টয়লেট নির্মাণ, টিউবওয়েল স্থাপন, ড্রেন ও রাস্তা নির্মাণ করা হয়।

নারী ও কিশোর-কিশোরীর কল্যাণে পুষ্টি সহায়তা ও বয়ঃসন্ধি বিষয়ে উপকরণ সহায়তা প্রদান।
নারীর ক্ষমতায়ণে কমিউনিটি সংগঠন গঠণ, এর মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে সঞ্চয়। নারী উদ্যোক্তারা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেরা আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জন করে।
লিঙ্গ সমতায় পারিবারিক আইন সহায়তা, ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক আয়োজন, নারীকে বিশেষ ক্ষমতায়নে গৃহ নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে নারী বান্ধব পরিবারকে অগ্রাধিকার প্রদান করা হয়।

সভায় রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি, সিডিসি ও সিএইচডিএফের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট