1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশী ৫৬ জেলেকে ফেরত দিলো মিয়ানমার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাংলাদেশী ৫৬ জেলেকে ফেরত দিলো মিয়ানমার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম এ হাসান, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের ঘোলারপাড়া নৌঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ৫৬ জেলে মায়ানমারের নৌবাহিনীর হাতে আটক হন। অবশ্য পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বুধবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটক জেলেরা ৬টি ইঞ্জিনচালিত কাঠের বোটে মাছ ধরছিলেন।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির এক কর্মকর্তা জানান, মায়ানমার নৌবাহিনী জেলেদের আটক করে তাদের বোটে থাকা মাছ ও খাদ্যসামগ্রী নিয়ে সন্ধ্যা ৬টার দিকে মুক্তি দেয়। এর পর সবাই নিরাপদে শাহপরীর দ্বীপ নৌঘাটে ফিরে আসেন।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের সভাপতি মো. হাসান জানান, ৫৬ জেলে শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকা, যেমন- মাঝেরপাড়া, কোনাপাড়া, দক্ষিণপাড়ার বাসিন্দা। মায়ানমার নৌবাহিনী তাদের আটক করে। তবে পরে তাদের ছেড়ে দেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট