1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

টেকনাফের পাহাড়ী এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ উদ্ধার- ১১

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম এ হাসান, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলীখালী পাহাড়ী এলাকা হতে নৌবাহিনীর যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জন ভিকটিম কে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) টেকনাফের হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার কর হয়েছে বলে নৌ বাহিনী সূত্রে জানাগেছে।

অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করেন, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

উক্ত অভিযোগের ভিত্তিতে টেকনাফস্থ হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট