1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান

কুষ্টিয়ায় পদ্মায় নারীর মরদেহ উদ্ধার 

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের জালে আটকে যায় এক নারীর মরদেহ। তার নাম আঞ্জুমান মায়া (২০)। তিনি শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে দাবি করেন স্বামী।
শনিবার (০১ মার্চ) দুপুরে কুমারখালীর কয়া ইউনিয়নের কালুয়া এলাকার পদ্মা নদী থেকে এ মরদেহ উদ্ধার হয়।
পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আঞ্জুমান মায়া কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী।
তার বাবার বাড়ি কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায়।
নিহতের স্বামী আসিফ শেখ বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আমার জন্মদিন ছিল।
সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত জন্মদিন উপলক্ষ্যে পারিবারিকভাবে অনুষ্ঠান উদযাপন করি। এরপর রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই। পরে রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। পরে খোঁজাখুঁজি করেও তাকে (স্ত্রীকে) পাওয়া যায়নি।
তিনি বলেন, শনিবার (০১ মার্চ) শুনতে পাই আমাদের বাড়ির পাশে নদীতে জেলের জালে তার মরদেহ উঠেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি ধারণা করতে পারছি না।
গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সংবাদ পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান মায়া নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট