1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ ……………………..

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ আগষ্ট সকাল ১১ টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল , নওগাঁ জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক আল মামুন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আক্কাছ আলী।

 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক বলেন, শোকের মাস পালনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক উপজেলায় আগামী ১৫ ,১৭ ,২১আগষ্ট পালন করতে হবে। এছাড়া নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে নওগাঁ নওজোয়ান মাঠে ৩০ আগষ্ট শোক সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

শোক সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হবে। সেই মিছিলে সকল কে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন তিনি। একইসাথে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্য সকল সহযোগী সংগঠনের সম্মেলন শেষ করার নির্দেশ প্রদান করেন।

 

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ,যুগ্ন সাধারন সম্পাদক আফসার আলী,আব্দুল মান্নান, সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট