1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইতালি - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় পাখিভ্যান ও টলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইতালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফাইল ছবি

সবুজনগর অনলাইন ডেস্ক : বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে ইতালি সরকার।

ইতালির দেওয়া এই ৩ মিলিয়ন ইউরো জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য সংস্থার কর্মসূচি বাস্তবায়ন (ডব্লিউএফপি) এবং শরণার্থী ক্যাম্পে তাদের জরুরি মানবিক সেবা প্রদান অব্যাহত রাখতে সহায়তা করবে।

ইতালির এই সহায়তা শরণার্থীদের অধিকার এবং মানবিক পরিস্থিতি উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূূমিকা রাখবে বলে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপি’র যৌথ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শরণার্থীদের সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইউএনএইচসিআর-এর জন্য ১ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। যা ক্যাম্পের শরণার্থীদের জীবনমান উন্নয়ন এবং জরুরি পরিষেবা যেমন: নিবন্ধন, শেল্টার, স্বাস্থ্য সেবা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো নিশ্চিত করবে। বাকি দুই মিলিয়ন ইউরো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জন্য বরাদ্দ থাকছে। যা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা অব্যাহত রাখতে সহায়তা করবে। একই সঙ্গে মা, শিশু, গভর্বতী এবং মাতৃদুগ্ধ পান, ব্রেস্ট ফিডিং নারীদের অপুষ্টি প্রতিরোধের পাশাপািশ তাদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করবে।

বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ‘এই সহায়তা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি ইতালির প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এই প্রতিশ্রুতি সম্প্রতি ঢাকা সফরের সময় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছেন।

আমরা ইউএনএইচসিআর ও ডব্লিউএফপি’র মাঠ পর্যায়ের কাজকে সাধুবাদ জানাই। এই দীঘর্স্থায়ী এবং বহুমুখী মানবিক সংকটে সংস্থা দুটি সহযোগিতা করে চলছে।

বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি সুম্বুল রিজভি বলেন, ‘এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ইতালির জনগণের সংহতির প্রমাণ। আমরা সবাই ভালোভাবেই জানি যে, আর্ন্তজাতিক সমর্থন আমরা সব সময় সমানভাবে পাবো তা নিশ্চিত নয়। এটি এমন এক সংকট যা আমরা ভুলে থাকতে পারি না। এই সংকটকে আলোচনায় রাখতে ইতালির জনগণের মহানুভবতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট