1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়িঘর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খাসপাড়ায় উচ্ছেদের কারণে বাসিন্দাদের ছাড়তে হচ্ছে চার প্রজন্মেও ঠিকানা রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক

গোদাগাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ভ্যানচালককে (চাচা) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার যুবকের নাম তুষার (১৮)। গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায় তার বাড়ি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোদাগাড়ীর গোপালপুর মোড় থেকে তুষারকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। এর আগে গত ১৮ ডিসেম্বর শিশু ধর্ষণের ওই ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভ্যানচালক তুষার ওই শিশুর পাড়া-প্রতিবেশী চাচা। গত ১৮ ডিসেম্বর শিশুটি খেলাধুলা করছিল। ওই সময় তুষার তাকে জলপাই খাওয়ানোর কথা বলে তার ভ্যান গাড়িতে করে সরমংলা জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে সে তার মুখে গামছা চেপে ধরে। ধর্ষণের পর শিশুটিকে ললিপপ খাওয়ার জন্য ১০ টাকা দেয়। পরে শিশুটিকে তার বাড়ির সামনে এনে নামিয়ে দেয় তুষার। শিশুটি তার বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার কাছে ঘটনার কথা খুলে বলে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ভ্যানচালক তুষার ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট