1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুরের ম্যুরাল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুরের ম্যুরাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী কলেজে থাকা শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িটিতে আগুন দেয় শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ম্যুরালটির সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৫৫ মিনিটে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানের তালে তালে নেচে, গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। পরে একদল শিক্ষার্থী ভেঙে পড়া সেই ম্যুরালের উপরে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।

No description available.

শেখ মুজিবুর রহমানের ২৫ ফুট উঁচু ও প্রস্থ ২২ ফুটের ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে দাবি করা হতো। আবক্ষ ম্যুরালটি নির্মাণে ১০ লাখ ২০ হাজার টাকা খরচ করা হয়েছিল। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গনে ম্যুরালটির উদ্বোধন করা হয়েছিল।

এদিকে ২০২১ সালে রাজশাহী কলেজে শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদকে দিয়ে ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের টেরাকোটা করা হয়। টেরাকোটায় ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির ঐতিহাসিক দিনের চিত্র তুলে ধরা হয়। বুধবার রাতে টেরাকোটা থেকে শেখ মুজিবুরের প্রতিকৃতি তুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট