1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 সোনামসজিদে ‘ডিসকাউন্ট শুল্কে’ কোটি টাকা উধাও, দুদক এর অভিযান - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

 সোনামসজিদে ‘ডিসকাউন্ট শুল্কে’ কোটি টাকা উধাও, দুদক এর অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

দুদক টিম জানায়, অভিযান চলাকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়—“Imitation Jewellery” পণ্য আমদানির ক্ষেত্রে সরকার নির্ধারিত শুল্কহার প্রতি কেজিতে ৫.০০ মার্কিন ডলার হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তারা যোগসাজশের মাধ্যমে মাত্র ২.০০ থেকে ৩.০০ মার্কিন ডলার হারে শুল্ক আরোপ করেছেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযানকারীরা অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন নথি ও রেকর্ড সংগ্রহ করেন। নথিপত্রসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনার পর এনফোর্সমেন্ট টিম শিগগিরই কমিশনের নিকট পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট