1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী কলেজ অধ্যক্ষের সাথে বহিরাগত শিক্ষার্থীর দুর্ব্যবহার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রাজশাহী কলেজ অধ্যক্ষের সাথে বহিরাগত শিক্ষার্থীর দুর্ব্যবহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জুবায়ের আলম,রাজশাহী:

রাজশাহী কলেজে বহিরাগত এক শিক্ষার্থীর দুর্ব্যবহার ও শিক্ষার্থী-শিক্ষকদের হেনস্তার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা অনন্যা তার বড় বোন ফারজানা মমোকে কলেজে নিয়ে আসেন। অভিযোগ উঠেছে, তারা কলেজের কয়েকজন ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং অমানবিক আচরণ করেন। পরে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানে গিয়েও তারা অসৌজন্যমূলক আচরণ অব্যাহত রাখেন এবং শিক্ষকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীরা জানান, বহিরাগত কেউ এসে তাদের শিক্ষকদের অপমান করবে এবং হুমকি দেবে— এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফারজানা মমো ও আনিকার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। তাদের মতে, শিক্ষকদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং যারা এমন দু:সাহস দেখিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

রাজশাহী কলেজের এক শিক্ষার্থী স্নেহা চৌধুরী বলেন, “আমাদের শিক্ষকদের অপমান কেউ করলে সেটা আমরা সহ্য করব না। বহিরাগত কেউ এসে আমাদের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা হতে পারে না। আমরা চাই, দোষীদের উপযুক্ত শাস্তি হোক।” বিষয়টি নিয়ে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর নেতারাও প্রতিক্রিয়া জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা আমাদের শিক্ষকদের অসম্মান সহ্য করব না। তবে, কাউকে অন্যায়ভাবে হেনস্তা করতে চাই না। আইন অনুযায়ী অপরাধীর বিচার হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “অন্যায় করলে শাস্তি পেতে হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং কলেজ প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে।বিক্ষোভের পর কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজশাহী কলেজ অধ্যক্ষ মো. জুহুর আলী জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা মমোকে মুচলেকা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আনিকাকে আপাতত কলেজ প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার অভিভাবকদের ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চান, ভবিষ্যতে যেন বহিরাগত কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না দেখায়।

কলেজ প্রশাসন আশ্বস্ত করেছে যে, এ ধরনের পরিস্থিতি এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট