1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুন্দরবনে অপহৃত জেলেরাই প্রতিরোধ গড়ে আটক করলো ৩ বনদস্যু - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

সুন্দরবনে অপহৃত জেলেরাই প্রতিরোধ গড়ে আটক করলো ৩ বনদস্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি..

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বনদস্যুদের হাতেই অপহরণ হওয়া সাত জেলে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাদের সুন্দরবনের দুবলার চরের কােস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে প্রচণ্ড প্রতিরোধের মাধ্যমে বনদস্যুদের আটক করতে সক্ষম হন জেলেরা। তার আগে সন্ধ্যা ৭টার দিকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যুরা।

আটক বনদস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মোংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর। তারা সবাই বনদস্যু মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলার জেলে মোঃ শাহজালাল বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে আমার ফিশিং বোটসহ সাতজন জেলেকে জিম্মি করে নিয়ে যায় দস্যু বাহিনী। নিজেদের বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, জেলেরা ৩ জন বনদস্যুকে আটক করেছে বলে শুনেছি। আটক বনদস্যুদের তারা কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট