1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুন্দরবনের শিকারী চক্র থেকে জবাইকৃত হরিণ উদ্ধার,২৭টি ফাঁদ উদ্ধার  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সুন্দরবনের শিকারী চক্র থেকে জবাইকৃত হরিণ উদ্ধার,২৭টি ফাঁদ উদ্ধার 

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শিকারী চক্র থেকে  জবাইকৃত একটি সিংহল (পুরুষ) হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়। তবে, বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় চার সদস্যের শিকারী চক্রটি।

রবিবার (২৬শে জানুয়ারি) রাতে মীরগাং টহল ফাঁড়ি সদস্যরা তাদের অফিসের প্রায় সাতশ গজ দূরবর্তী এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন। সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম।

এদিকে, উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান, নিয়মিত টহলকালে মীরগাং টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকে জবাইকৃত একটি হরিণ উদ্ধার করে। সোমবার আদালতের অনুমতি সাপেক্ষে হরিণটি মাটিতে পুঁতে ফেলে নষ্ট করেছে। হাবিবুল ইসলাম আরও জানান, জবাইকৃত হরিণ উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে আসার পর থেকে মীরগাং গ্রামের আনিছুর ও তার সহযোগীরা বনকর্মীদের হুমকি দিচ্ছে। বনবিভাগের অফিসে হামলাসহ এলাকায় কোন টহল পরিচালনা করতে না দেয়ার হুমকিও দিচ্ছে তারা।

চারদিন আগে সুন্দরবনের মধ্য থেকে আরও ৪০টি ফাঁদ উদ্ধারের পর একই চক্রের সদস্যরা স্থানীয় এক সিপিজি কর্মীকে মারধর করেছিল বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মীরগাং গ্রামের আনিছুর রহমান হরিণ শিকারের কথা অস্বীকার করে জানান, তিনি সুন্দরবনে যাতায়াত করেন না। তবে ফাঁদ ও হরিণ উদ্ধারের পর বনকর্মীদের হুমকি দেয়াসহ সিপিজি সদস্যকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, চুনকুড়ি গ্রামের আনিছুর রহমান, আব্দুর রহিম সরদার, সাহেব আলী মোড়ল ও আবিয়ার রহমান সুন্দরবনে হরিণ শিকারের সাথে জড়িত। গত চার/পাঁচ মাস ধরে ওই চারজনের নেতৃত্বে চুনকুড়ি ও মীরগাং এলাকা সংলগ্ন সুন্দরবনে দেদারছে হরিণ শিকার হচ্ছে। বনকর্মীদের অভিযানে সম্প্রতি কিছু ফাঁদ আটকের পর থেকে শিকারী চক্রের সদস্যরা বনকর্মী ও সিপিজি সদস্যদের উপর হামলার পরিকল্পনা করছে বলেও তাদের দাবি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট