1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ককটেল বিস্ফোরণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বাঘায় ককটেল বিস্ফোরণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের কর্মী রাসেল ইসলামকে ককটেল বিস্ফোরণের মামলায় রোববার(২৬-০১-২০২৫)আদালতে সোপর্দ করা হয়েছে। আগের দিন শনিবার গ্রেপ্তার হন রাসেল ইসলাম। সে বাজুবাঘা চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার সরেরহাট এলাকা থেকে রাসেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের মামলায় এজাহারভুক্ত আসামী রাসেল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার সুরুজ তার নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ায় রাসেলকে ধরে মেরে পুলিশে দিয়েছে। এটাই বৈষমহীন দেশ? রাসেলের মুক্তি চাই।

তার সমর্থিত অনেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করে লিখেছেন, ঈশ্বরদী বাইপাসে হামলার পর রাসেলকে পুলিশের হাতে তুলে দেয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি’২৫ রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট