1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৫৯ বিজিবি'র অধীনস্থ এলাকায় ক্যাম্প পর্যায়ে সীমান্ত অপরাধ, সচেতনতামূলক মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

৫৯ বিজিবি’র অধীনস্থ এলাকায় ক্যাম্প পর্যায়ে সীমান্ত অপরাধ, সচেতনতামূলক মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: আজ তেলকুপি বিওপি ক্যাম্পের উদ্যোগে সীমান্ত অপরাধ, মাদক, অস্ত্র চোরাচালান, এবং নারী ও শিশু পাচার রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তেলকুপি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে তেলকুপি বিওপির অধীনস্থ তেলকুপি বাজারে নিম্নে বর্ণিত বিষয়োক্ত গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কোন প্রকার শূন্য লাইনের কাছাকাছি গবাদিপশু না চরানো ও অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করা এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ, বর্তমান পরিস্থিতিতে বিবেচনা করে কোন প্রকার গুজবে কান না দিয়ে চোখ কান খোলা রেখে চলাচল করা এবং মাদক দ্রবের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।

No description available.

এসময় কমান্ডার দেলোয়ার বলেন, কোন অপরিচিত লোক বা  সন্দেহভাজন লোক এলাকায় গমন করিলে আমাদেরকে সংবাদ দিয়ে সহয়তা করবেন। সীমান্ত আইন শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মোহাঃ কাসেদ আলী, ০৭ নং ওয়ার্ড সদস্য ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। মোঃ মুনিরুল ইসলাম (লাঠি), ০৮ নং ওয়ার্ড সদস্য; শাহবাজপুর ইউপি, পল্লী চিকিৎসক সেলিম রেজা; সেক্রেটারি, তেলকুপি বাজার কমিটিসহ অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সীমান্তবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট