1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে দুইব্যক্তির জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

মান্দায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে দুইব্যক্তির জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার কোঁচড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জয়নাল আবেদীন ও দুর্গাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা। এদের মধ্যে জয়নাল আবেদীনকে ১ লাখ টাকা ও জুয়েল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামের মাঠ থেকে খননযন্ত্র দিয়ে জয়নাল আবেদীন ও মৈনম গ্রামের মাঠ থেকে জুয়েল রানা ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির করছিলেন। এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে মাটিবহন কাজে ব্যবহৃত ৭টি ট্রাক্টর আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ আলম মিয়া বলেন, অনুমোদন ছাড়াই ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করছিলেন জয়নাল আবেদীন ও জুয়েল রানা। এ কারণে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আটক ৭টি ট্রাক্টর মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট