1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 অমানবিক নির্যাতনঃ ঠাকুরগায়ের হরিপুরে গণপিটুনিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, মামলা ১৫০ জনের বিরুদ্ধে  - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

 অমানবিক নির্যাতনঃ ঠাকুরগায়ের হরিপুরে গণপিটুনিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, মামলা ১৫০ জনের বিরুদ্ধে 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হরিপুর প্রতিনিধি: গত ২২ জানুয়ারী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানি বাজারে মোটরসাইকেল সন্দেহে জনতার হাতে গণপিটুনিতে রুবেল রানা একজন নিহত হয়।

মামলার বিবরনে জানা যায়,  মোঃ ফরহাদ পিতামৃত মোঃ খলিল , সাং গোগর পটুয়াপাড়া উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও  থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ রুবেল রানা (৩৪) পিতা মৃত মোঃ খলিল মাতা মোছাঃ নুর বানু বেগম সাং পটুয়াপাড়া, ডাকঘর গোগর, উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও, দীর্ঘদিন  স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। ফরহাদ আরো উল্লেখ করেন, ২২/০১/২০২৫ ইং সকাল আনুমানিক ৯.৩০টায় আমার আপন বড় ভাই আমাদের সকলের অজান্তে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের যাদুরানী হাট বাজারে যায়। ৯.৩০ টায় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার  বড় ভাই রুবেল রানাকে যাদুরানী বাজারে চোর সন্দেহে হাটের ভীতর অজ্ঞাত নামা ১০০/১৫০ জন লোক আটক করে মারপিট করছে।

অজ্ঞাত ব্যাক্তিরা মারপিট করতে করতে বাজারের গরুহাটিতে  বট গাছে ঝুলিয়ে এলোপাতাড়ি গনপিটুনি দিতে থাকে এতে আমার ভাই ঘটানস্থলেই মার যায়। উপস্থিত লোক জনকে জিজ্ঞেস করে জানতে পারি যে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন ব্যাক্তি চোর সন্দেহে আমার বড় ভাইকে আটক করে যাদুরানী হাট বাজারের গরুহাটি বট গাছের সহিত হাত বাধে ঝুলিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথারীভাবে পিটুনি দিয়ে হত্যা করেছে।

পুলিশ  রুবেলের লাশ এ্যাম্বুলেন্স যোগে হরিপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যায়।এ ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন নিহতের ভাই ফরহাদ।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, আইনি প্রক্রিয়ায় মামলার কাজ চলমান রয়েছে। আসামীর আইনের আওতায় আনতে যা যা করা দরকার তাই করছি আমরা।

হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল জানান, পাবলিক মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনা স্থলের বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই-বাছাই পর্যালোচনা চলছে আসামিদের সনাক্তের পর দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট