1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক; অধিনায়কের মতবিনিময়ে লে. কর্নেল কিবরিয়া - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক; অধিনায়কের মতবিনিময়ে লে. কর্নেল কিবরিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আরাফাত হোসেন, শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজ ২৩ জানুয়ারী ২০২৫ ইং তারিখ সীমান্ত এলাকায় (৫৯ বিজিবি) মহানন্দা ব্যাটালিয়নের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী জনগণ ও কৃষকদের সাথে অধিনায়কের মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(৫৯ বিজিবি) মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন; (৫৯ বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম কিবরিয়া; অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি) এসময় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজহার আলী, উপজেলা নিবার্হী অফিসার; শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, মোঃ গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ; শিবগঞ্জ  ও অধ্যাপক মোহাঃ তোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান; ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

প্রসঙ্গতঃ প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী জনগণ ও কৃষকদের অধিনায়কের মতবিনিময় সভা অনুষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেড়া নির্মাণকে কেন্দ্র করে (০৫ জানুয়ারি) আগে উত্তেজনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে ছিল স্থানীয় মানুষ। তখন বিরূপ পরিস্থিতি না হলেও শনিবার (১৮ জানুয়ারি) গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। শূন্যরেখার কাছে কয়েহাজার মানুষ জড়ো হয়। এতে পায়ের চাপে নষ্ট (পৃষ্ঠ) হয় প্রায় ১০০শ’-১শ’ ৫০ বিঘা জমির ফসল। পরবর্তীতে গতকাল (২২ জানুয়ারি) সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উক্ত সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি অরুণ কুমার গৌতম, মালদা সেক্টর বিএসএফ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট