1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গভীর নলকুপ জবরদখলের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রাণীশংকৈল সীমান্তে ১,১৫০ পিস ইয়াবাসহ ২ কারবারি পুলিশের খাঁচায় কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারীসহ নিহত ২, আহত ১ আপগ্রেড: শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে খাদে: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭ ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার

তানোরে গভীর নলকুপ জবরদখলের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জেল নম্বর ১৫৮, মৌজা তালন্দ ও দাগ নম্বর ১৩৩৮ তালন্দ মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। ওই গভীর নলকুপ স্কীমে প্রায় দেড়শ’ বিঘা জমি রয়েছে। এসব জমির সিংহভাগ অপারেটর শরিফুল ও তার আত্মীয় স্বজনদের। কিন্তু যারা অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে স্কীমে তাদের তেমন কোনো জমি নেই। অবৈধ দখলদারদের প্রতিহত করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকেরা শঙ্কিত।

জানা গেছে, চলতি মৌসুমে ওই গভীর নলকুপে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে তিন জন কৃষক আবেদন করেন। কিন্তু যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে শরিফুল ইসলামকে অপারেটর নিয়োগ দেন বিএমডিএ কর্তৃপক্ষ।  অথচ তালন্দ মহল্লার নফেল ও জহিরুল কথিত কমিটি করে গভীর নলকুপ জবরদখল করেছে।

এদিকে বৈধ অপারেটর শরিফুল ইসলামকে সরিয়ে দিয়ে অপারেটরের দায়িত্ব নিয়েছে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল উদ্দিন। ফলে বৈধভাবে অপারেটর নিয়োগ নিয়েও গভীর নলকুপে যেতে পারছেন না শরিফুল ইসলাম। এতে সেচ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ফসলহানির আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছে। এনিয়ে  স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে তারা বিএমডিএর উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট