1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক নির্দেশনায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর তত্বাবধানে তুমলিয়া ইউনিয়নের গরীব, অসহায় শীতার্ত পাঁচশত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছেদ বাচ্চু, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. সাদেকুর রহমান কমল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মো. ইব্রাহিম প্রধান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, জাসাস এর আহবায়ক মো. নুরুল ইসলাম, যুবদলের আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান সহ তুমলিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট