1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা ৮ দিনেও আসামি গ্রেফতার না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শিবগঞ্জে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা ৮ দিনেও আসামি গ্রেফতার না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ 

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল তাতেন, শিবগঞ্জে থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারো ছাত্রদলের সাবেক নেতা আনিন নাইম (৩২) কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠলেও এ ঘটনায় গত ৮ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে আনিন নাইম ।

বুধবার (২২ জানুয়ারী )বিকেলে উপজেলা, পৌর ও আদিনা কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ইসলামী ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় আহত ছাত্রদল নেতার পিতা মো: আরিফ উদ্দিন ও ভাই মো: রুবেল হক নাইমকে হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

ঘটনার ৮ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।এ সময় নেতারা আওয়ামী দু:শাসনের ১৫ বছরে নির্যাতিত হবার পর স্বাধীন দেশেও নেতাকর্মীরা নির্যাতিত হওয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল, পৌর যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মো: হেলিম ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইখলাসুর রহমান পলাশ এবং আদিনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা ।এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় পূর্ব শত্রতার জেরে দুর্বৃত্তরা নাইমকে কুপিয়ে আহত করে।সন্ত্রাসীরা এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্ক্সে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ঢাকার নিউরো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আহতের বড় ভাই মো: রুবেল হক গত ১৫ জানুয়ারী মামলার বাদি হয়ে এজাহার নামীয় ৪ জন এবং অজ্ঞাত ৮/১০ কে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে।পুলিশ আসামী ধরতে তৎপর রয়েছে।আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত: এলাকায় আধিপাত্য বিস্তারের জেরে গত ১৪ সেপ্টেম্বর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মেহেদী হাসান দিপু (৩২) এবং একই এলাকার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল (২৯) আলীকে এক বন্ধুর মাধ্যমে ডেকে কালোপুর এলাকায় দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসী।এর চার মাসের মাথায় ১৪ জানুয়ারী দিবাগত রাতে নাইম মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার সময় বাররশিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে মাথা ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট