1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ব্রাঞ্চ ম্যানেজারের নির্যাতন সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ব্রাঞ্চ ম্যানেজারের নির্যাতন সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য তারিকুল ইসলাম তারেক তার চাকুরির কর্মস্থলের ব্রাঞ্চ ম্যানেজারের মানসিক টর্চার সহ্য করতে না পেরে নিজ ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

সোমবার (২০ জানুয়ারী) বিকেলে চাঁদপুরের তার চাকুরির কর্মস্থলের একটি কক্ষে বসে (Md Tarikul Sikder tarek) তার ফেসবুক আইডিতে লিখেন “আমি ক্ষমার যোগ্য না। আমাকে সবাই মাফ করে দিবেন জীবনে সুখী হতে পারলাম না” এরপরে লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে বিষপান করেন। তারিকুল রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মৃত মজলুম সিকদারের ছোট ছেলে।

তারিকুলের চাকুরির হাজীগঞ্জ শাখা ব্যাবস্থাপকের কাছে একটি লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত ২৪ সালের নভেম্বর মাসের ১১ তারিখে হাজীগঞ্জ শাখায় ফিল্ড অফিসার হিসেবে তারিকুল যোগদান করে। মাঠ পর্যায়ে শিক্ষানবীশ হিসেবে শিখানোর বিপরীতে তাকে দিয়ে সুপারভাইজার এবং ব্রাঞ্চ ম্যানেজার নিজেদের ব্যক্তিগত কাজ করানো শুরু করেছেন। বাসার বাজার, যাবতীয় কাজসহ সব ধরনের কাজ করানো হতো। তারপর কোন ভুল করলে মৃত পিতা-মাতার নাম তুলে গালমন্দ করা হতো৷ ব্রাঞ্চ ম্যানেজারের মানসিক টর্চার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আত্মহত্যা করেন।

তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট