1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার দুর্নীতিতে দুদকের অভিযান - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার দুর্নীতিতে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে খুলনার জোড়াগেটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক।

এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা। যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূত ভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ বলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিলো ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার একটি কাজ ছিলো যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামত যা স্বল্প মূল্যের এবং ২টি ম্যেকানিকাল যা ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে।

আমরা সরেজমীনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। ম্যেকানিকাল যে দুইটি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা তার কোন কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যপক অনিয়মের চিত্র। এদের ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট