1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান আটক - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বাগমারার সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী:
রাজশাহীর বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে জনগণ আটক করে বাগমারা থানা পুলিশের হাতে হস্তান্তর করেছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে এবং জনগণের ক্ষোভের শিকার হন। আতাউর রহমান আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার নাটোর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এসময় তাকে নাটোর এলাকার জনগণ চিনতে পেরে তাকে আটকে করেন। পরে খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে বাগমারা থানা পুলিশ নাটোর রেলস্টেশনে পৌঁছে তাকে জনগণের হাত থেকে উদ্ধার করে। এবং তাকে বাগমারা থানায় নিয়ে আসা হয়। তার বাড়ি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা গ্রামেতে।

এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জনান,সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে নাটোরের জনগণ আটক করে রেখেছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তবে তাকে গতকাল মঙ্গলবার রাজশাহী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট